28 C
আবহাওয়া
৪:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই : শাহরিয়ার

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই : শাহরিয়ার


বিএনএ, ঢাকা : বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সমস্ত বৈদেশিক মিশনে পাঠানো সাম্প্রতিক নির্দেশের কথা উল্লেখ করে সাংবাদিকরা নতুন কোনো নিষেধাজ্ঞা ভীতি সম্পর্কে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ মোটেই না ’। প্রতিমন্ত্রী বিদেশে ঢাকার স্বার্থ ও পেশাদারিত্ব সমুন্নত রাখতে বাংলাদেশের দূতদের কাছে পাঠানো এই নির্দেশনাকে একটি নৈমিত্তিক কাজ বলে অভিহিত করেন।

ঢাকা আগামী সপ্তাহে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র আসন্ন সফরের সময় এলিট ফোর্স, র‌্যাপিড অ্যাকশন বাংলাদেশ (র‌্যাব) এর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি উত্থাপন করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যতক্ষন আমরা স্বচ্ছ থাকি এবং তারাও (মার্কিন) এটাকে ভাল মনে গ্রহণ করে, ততক্ষণ (বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে) কোন অস্পষ্টতার সুযোগ নেই। শাহরিয়ার বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে ঢাকার প্রথম উদ্দেশ্য থাকবে বাংলাদেশ-মার্কিন সম্পর্ককে ভালো উদ্দেশ্য ও আরো ভালো বোঝাপড়ার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা