26 C
আবহাওয়া
৪:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবি’র সঙ্গে ইস্তাম্বুল গেডিক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

নোবিপ্রবি’র সঙ্গে ইস্তাম্বুল গেডিক বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে ইরাসমাস প্লাস এগ্রিমেন্ট এর আওতায় তুরস্কের ইস্তাম্বুল গেডিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন, নোবপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কোলাবরেশন সেন্টারের অতিরিক্ত পরিচালক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, রেজিস্ট্রার (অ:দা:) মোহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। ইস্তাম্বুল গেডিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর  প্রফেসর ড. আহমেদ কেসিক। এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এ ধরণের সমঝোতা ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়তা করবে। নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল গেডিক বিশ্ববিদ্যালয়ের এ সমঝোতা স্মারক ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যেতে আরও দৃঢ় ভূমিকা পালন করবে’।
এসময় উপাচার্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিএনএ/ শাফি, এফএ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের