31 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জাবি পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের ভিপি মুস্তাফিজুর, জিএস রিফাত

জাবি পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের ভিপি মুস্তাফিজুর, জিএস রিফাত

জাবি পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের ভিপি মুস্তাফিজুর, জিএস রিফাত

বিএনএ,জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে মো. মুস্তাফিজুর রহমান এবং মুখ্য সচিব (জিএস) পদে মো. রেদওয়ানুল সরকার রিফাত নির্বাচিত হয়েছেন। রোববার (৯ জানুয়ারি) বিকাল তিনটায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এ ফলাফল ঘোষনা করেন।

এর আগে, সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্রীড়া সচিব পদে মো. মোস্তাফিজুর রহমান, সাংস্কৃতিক সচিব পদে মেহনাজ মোসতাফী অরনি, মহিলা মিলনায়তন সচিব পদে ফারাহ বিনতে হাবীব প্রিতু, যুগ্ম সচিব (এজিএস) পদে জাহিদুল ইসলাম জিহান, ছাত্রকল্যান সচিব পদে মো. রনি হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া প্রচার সচিব পদে বঙ্গনূর খান জয়, পাঠাগার সচিব পদে মো. হাসিবুল হাসান, সাহিত্য সচিব পদে মো. আদনান সাইফ, সেমিনার সচিব পদে মো. পারভেজ ও সহকারী ক্রীড়া সচিব পদে কে. এম আবদুল্লাহ আল সাদ নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবীর পক্ষে কাজ করার চেষ্টা করেছি, ভবিষ্যতেও করবো। পদার্থবিজ্ঞান ছাত্র সংসদকে কার্যকরী ও গতিশীল করার জন্য শিক্ষার্থীদের নিয়ে কাজ করবো।

এছাড়া বিভাগে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবো।

বিএনএনিউজ২৪.কম/শাকিল/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী