29 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তিন কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তিন কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম :  আনুমানিক ২ কোটি ৯৭ লাখ টাকার ৯৯ হাজার ইয়াবা বড়িসহ মো. শাহ আলম (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৫ জানুয়ারি বেলা দেড়টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী পান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহ আলম উখিয়া থানার পালংখালী এলাকার মো. হোসেনের ছেলে।

আজ ( রোববার) গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। তিনি বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশার মাধ্যমে বিশেষ কায়দায় পাচারকালে আনুমানিক ২ কোটি ৯৭ লাখ টাকার ৯৯ হাজার ইয়াবা বড়িসহ শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

সে দীর্ঘ দিন যাবৎ কক্সবাজারের বিভিন্ন মাদক কারবারি থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের