20 C
আবহাওয়া
৩:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যশোরে পাঁচ থানার ওসি একযোগে বদলি

যশোরে পাঁচ থানার ওসি একযোগে বদলি

যশোরে পাঁচ থানার ওসি একযোগে বদলি

বিএনএ, যশোর: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের পাঁচ থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

তারা হলেন, শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলামকে অভয়নগর থানায়, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী হাসানকে মণিরামপুর থানায়, মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামানকে শার্শা থানায়, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়াকে ঝিকরগাছা থানায়, ও ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্তকে বেনাপোল পোর্ট থানায় বদলি করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা