18 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামের ওসিরা চট্টগ্রামেই

চট্টগ্রামের ওসিরা চট্টগ্রামেই


বিএনএ, চট্টগ্রাম : ঢাকা মহানগরের মতো চট্টগ্রাম নগর পুলিশের বদলি হওয়া ওসিদেরও বাইরে পদায়ন করা হয়নি। একইচিত্র বন্দর নগরের বাইরের ছয় থানাতেও।

বদলি আদেশে চট্টগ্রাম নগর পুলিশের চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদারকে বন্দর থানায়, সদরঘাট থানার ওসি গোলাম রব্বানীকে আকবর শাহ থানায়, বায়েজিদ বোস্তামির মোহাম্মদ ফেরদৌস জাহানকে সদরঘাট থানায়, আকবর শাহ থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবরকে চকবাজার থানায় এবং বন্দর থানার সঞ্জয় কুমার সিনহাকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে।

নগরীর বাইরে চট্টগ্রামের ছয় থানার ওসিও বদলি হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম জেলার রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুনকে জোরারগঞ্জ থানায়, জোরারগঞ্জের ওসি জাহিদ হোসেনকে রাউজান থানায়, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিনকে সীতাকুণ্ড থানায় বদলি করে, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদকে বাঁশখালী থানায় বদলি করা হয়েছে।

এছাড়া মীরসরাই থানার ওসি কবির হোসেনকে সন্দ্বীপ থানায় এবং সন্দ্বীপ থানার ওসি সহিদুল ইসলামকে মীরসরাইয়ে বদলি করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা