25 C
আবহাওয়া
৩:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে যেখানে পাওয়া যাবে ওয়ানডে ম্যাচের টিকেট

চট্টগ্রামে যেখানে পাওয়া যাবে ওয়ানডে ম্যাচের টিকেট


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজের তৃতীয় ওয়ানডের টিকিট পাওয়া যাবে চট্টগ্রামের দুটি জায়গায়। বিটাক মোড়ের কাছে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টারে সশরীর গিয়ে কিনতে হবে টিকিট। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তৃতীয় ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা। ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ডের ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০ টাকা। ছাদের ওপরে হসপিটালিটি এবং গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ১৫০০ টাকা।

শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বন্দরনগরী চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। কোহলি-শিখর ধাওয়ানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন টাইগাররা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!