20 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪০

শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪০

শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪০

বিএনএ শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।  বুধবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার চিতলিয়া এলাকায় এই সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুস সালাম হাওলাদার এবং চিতলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপির চেয়ারম্যান প্রার্থী মাস্টার হারুন-অর-রশীদ হাওলাদারের  সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে পালং মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

সদর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, চিতলিয়া এলাকায় সংঘর্ষ হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে কেউ থানায় মামলা করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগেও স্থানীয় আওয়ামী লীগের এই দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী