20 C
আবহাওয়া
৫:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দেশে করোনার টিকা নেয়ার সংখ্যা সাড়ে ১০ কোটি ছাড়ালো

দেশে করোনার টিকা নেয়ার সংখ্যা সাড়ে ১০ কোটি ছাড়ালো

করোনার টিকা

বিএনএ, ঢাকা: সারাদেশে করোনার টিকা নেওয়া মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১০ কোটি। এ বছরের ২৭ জানুয়ারী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পর্যন্ত টিকা নেওয়া মানুষের সংখ্যা ১০ কোটি ৫২ লাখ ৭৭ হাজার ৮২৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৮৯৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৯৩২ জন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআই্এস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান প্রেরিত টিকা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন আরও ১৪ লাখ ৭৩ হাজার ৩৩ জন। তাদের মধ্যে প্রথম ডোজ ৩ লাখ ১১ হাজার ৫১৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৬১ হাজার ৫১৫ জন।

প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৭ হাজার ৩২৯ জন ও নারী ১ লাখ ৫৪ হাজার ১৮৯ জন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ৫ লাখ ১৯ হাজার ৬৭৪ জন ও নারী ৬ লাখ ৪১ হাজার ৮৪১ জন।

দেশে টিকা গ্রহনের জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৭৫ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৩০০ জন ও পাসপোর্টের মাধ্যমে ১০ লাখ ৮৭ হাজার ৮৪০ জন নিবন্ধন করেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা