33 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » জবির বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড.মিল্টন বিশ্বাস

জবির বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড.মিল্টন বিশ্বাস

জবির বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড.মিল্টন বিশ্বাস

বিএনএ, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা বিভাগের  নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড.মিল্টন বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার জেমির চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ আগামী ১১ নভেম্বর ২০২২ তারিখে ৩ বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের শিক্ষক অধ্যাপক ড.মিল্টন বিশ্বাসকে আগামী ৩ বছর মেয়াদে বাংলা বিভাগের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী পি.আর.এল এ যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ২২(৫) ধারা অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ড. মো. আবুল হোসেনকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ আদেশ ১২ নভেম্বর ২০২২ থেকে কার্যকর হবে এবং  তিনি বিধি মোতাবেক সকল ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

বিএনএ নিউজ/সাহিদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট