27 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ, মাদারীপুর : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হিমালয় পর্বত, চাইলেই লাঠি নিয়ে মিছিল করে ধাক্কা দিয়ে ফেলা যাবে না।

মঙ্গলবার (৮ নভেম্বর) মাদারীপুরের শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে শিবচর উপজেলার স্বাস্থ্যসেবা খাতে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি অনেক কথাই বলে, তারা বলেন-করোনার সময় কেউ কোন সেবাই পায়নি। জাতীয় সংসদেও একই কথা বলেন। অথচ করোনার সময় বিএনপিকে খুঁজে পাওয়াই যায়নি। মানুষের পাশে ছিল না বিএনপি।’

তিনি বলেন, ৪০ হাজার কোটি টাকার ভ্যাকসিন দেয়া হয়েছে। এজন্যই দেশের মানুষ সুরক্ষিত। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথম ধাপেই ভ্যাকসিনের অর্ডার দিতে খরচ হয়েছে ৭ হাজার কোটি টাকা। করোনার পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিনের সিরিঞ্জ সংকট থাকায় তা বিমানে করে রাতারাতি আনা হয়েছে। করোনার সময় চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়নি। প্রত্যেকেই জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা