27 C
আবহাওয়া
২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সাতকানিয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূলহোতা ও একাধিক ডাকাতি মামলার আসামি মো. মোক্তার আহমদ (৪৫) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ নমেম্বর) দিনগত রাত দেড়টায় উপজেলার কেরানীহাট থেকে গতকাল তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মোক্তার তার সহযোগী শিমুল এবং আনু বেগম এর সহায়তায় ভিকটিমকে তার বাড়ির সামনের রাস্তা হতে অপহরণ করে সিএনজিতে করে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। পরবর্তীতে আসামি মোক্তার এবং শিমুল ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। পরদিন ২৮ অক্টোবর ২০২২ইং তারিখে আসামীরা ভিকটিমকে অসুস্থ অবস্থায় বাঁশখালী থানাধীন কাতারিয়া এলাকায় ভিকটিমের আত্মীয়ের বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষিতা যুবতীর বড় ভাই বাদী হয়ে ২ নভেম্বর রাতে মোক্তারসহ উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোট পুকুরিয়া বাজারের উত্তর পাশে দক্ষিণ কাঞ্চনা এলাকার শিমুল প্রকাশ শ্যামল (৪০) ও এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড চূড়ামণি সিকদার পাড়ার আনু বেগমকে (৪০) আসামি করে থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ ও সহায়তার করার অপরাধে মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোক্তার ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। জবানবন্দি গ্রহণের জন্য তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের