30 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে পিসিবি

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে পিসিবি

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান

বিএনএ ক্রীড়া ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেটের এই বৈশ্বিক টুর্নামেন্টে সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে বাবর আজমরা। যদি তা বাস্তবে পরিণত হয়, তাহলে ফাইনালের লড়াই শেষেই ঢাকার বিমান ধরবে পাকিস্তান ক্রিকেট দল। এ নিয়ে ২০১৬ এশিয়া কাপের পর বাংলাদেশে আসছে তারা।

সফরে টাইগারদের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি, দুইটি টেস্ট ম্যাচ খেলবেন বাবররা আজমরা। ২৬ নভেম্বর দুই দলের প্রথম টেস্ট শুরু হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে। আর মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসর শুরু করবেন মুমিনুল হকরা। তার আগে টাইগারদের সঙ্গে ৩টি টোয়েন্টি খেলবে পাকিস্তান দল।

আর বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যথারীতি দলের নেতৃত্বে আছেন  বাবর আজম।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটার এই দলে আছেন। শুধু  অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ দলে নেই। তরুণদের সুযোগ দিতে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পরিবর্তে ৩১ বছর বয়সী ক্রিকেটার ইফতিখার আহমেদকে দলে নেয়া হয়েছে। এছাড়া দলে অন্তর্ভুক্ত হওয়া নতুন ক্রিকেটার হলেন হায়দার আলী ও খুশদিল শাহ।

পাকিস্তান স্কোয়াড:-

বাবর আজম  (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা