22 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মেহেরপুরে নির্বাচনি সহিংসতায় দুই ভাইকে কুপিয়ে হত্যা 

মেহেরপুরে নির্বাচনি সহিংসতায় দুই ভাইকে কুপিয়ে হত্যা 

নির্বাচনী সহিংসতা

বিএনএ ডেস্ক : মেহেরপুরের  নির্বাচনী সহিংসতায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত দুই ভাই হলেন— একই এলাকার সাহারুল হোসেন ও জাহারুল ইসলাম। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।সোমবার(৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার পাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামে এ ঘটনা ঘটে।

৭ নম্বর ওয়ার্ডে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। । এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রামবাসী জানান, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও আওয়ামী লীগ সমর্থক আজমাইন হোসেন টুটুলের সমর্থকরা গ্রামে ভোট চেয়ে ফিরছিলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যায়ে যায়। পরে দুই পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আতিয়ার পক্ষের লোকজনের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়। এ ঘটনায় অন্তত ২৫ জন কমবেশি আহত হয়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!