27 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে অস্ত্রের মহড়া দেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে অস্ত্রের মহড়া দেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে লাইসেন্স করা শটগান নিয়ে মহড়া দেওয়া আওয়ামী লীগ নেতা শাহজালাল হৃদয়কে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৭ অক্টোবর) বিকালে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মো. শাজহালাল হৃদয় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি। গত ৪ আগস্ট ময়মনসিংহে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় আওয়ামী লীগ নেতা শাহজালাল নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে হাতে শটগান নিয়ে তাঁর তৎপরতা চালানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহজালালকে গ্রেপ্তার করে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।

র‌্যাব জানায়, ছাত্র আন্দোলন প্রতিহত করতে নিজের লাইসেন্স করা শটগান নিয়ে অপতৎরতা চালান শাহজালাল। নিজের ব্যক্তিগত নিরাপত্তা ছাড়া লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র প্রদর্শনের সুযোগ না থাকলেও অস্ত্র নিয়ে প্রকাশ্যে অপতৎপরতা চালান তিনি। তার আগ্নেয়াস্ত্রটি ইতিমধ্যে থানায় জমা পড়েছে বলে জানায় র‌্যাব।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন (২৪)। এ ঘটনায় হওয়া একটি হত্যা মামলায় শাহজালালকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

তিনি বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার বিকেলে শাহজালালকে আদালতে সোপর্দ করা হয়। কিন্তু রিমান্ড শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়।

হামিমুর রহমান হামিম

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!