23 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠিত


বিএনএ, ফরিদপুর : সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ৩৫০ ও দ্বাদশ শ্রেণির ৩০০ জন নবীন শিক্ষার্থীকে।

রোববার (৮ অক্টোবর) এই নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।

নবীন বরন অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। সবাই মেতে ওঠেন হাসি আনন্দ আড্ডা উল্লাসে।শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।

চরভদ্রাসন সরকারি ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রিন্সিপাল ডাঃ নিখিল রঞ্জন বিশ্বাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক এসএম নজরুল হক, অধ্যাপক মোঃ কবির হোসেন , যুধিষ্ঠির বিশ্বাস, মোসাম্মৎ ফেরদৌস আক্তার, নয়ন তারা তৃপ্তি, তমা বালা, তৈয়াবুর রহমান ,দীপ্তি রানী পোদ্দার, সহকারী , মোঃ সাইফুল ইসলাম, মিন্টু চন্দ্র রায়, ফরিদুল ইসলাম, আব্দুস ছালাম, আব্দুল কুদ্দুস, ইফফাত আরা রহমান,অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী গণ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে