31 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সংবাদ সম্মেলন ডেকেছে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড

সংবাদ সম্মেলন ডেকেছে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড


বিএনএ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন ডেকেছে। সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দুই মাসের বেশি সময় ধরে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৯ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু এটি দেশে করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

জাহিদ হোসেন জানান, ৭৮ বছর বয়সী খালেদা জিয়াকে যেহেতু যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, সে কারণে লিভার সিরোসিসের প্রভাবে তার হৃদ্‌যন্ত্র ও কিডনির জটিলতা বেড়েই চলেছে। উন্নতির কোনো লক্ষণ নেই। ফলে কখনো তিনি কিছুটা সুস্থ থাকছেন, আবার পরক্ষণেই স্বাস্থ্যের অবনতি হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী