27 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » গুঞ্জন সত্যি, সুখবর দিলেন পূজা চেরি!

গুঞ্জন সত্যি, সুখবর দিলেন পূজা চেরি!

পূজা চেরি

বিনোদন ডেস্ক: হালের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি আমেরিকার ভিসা পেয়েছেন বলে সম্প্রতি গুঞ্জন উঠে। যা নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। বিষয়টি নিশ্চিত করলেন পূজা চেরি নিজেই। নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে পূজা ও তার মায়ের ভিসা পাওয়ার কথা স্বীকার করেন।

ফেসবুকে তিনটি ছবি দিয়ে পূজা লেখেন, অবশেষে আমি পেয়ে গেছি। দীর্ঘদিন ধরেই আমেরিকার ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন এই নায়িকা। গুঞ্জন চাউর রয়েছে, ঢাকাই সিনেমার এক জনপ্রিয় নায়ক এবং আমেরিকায় বসবাসরত এক প্রযোজক পূজার এই ভিসার জন্য চেষ্টা চালাচ্ছিলেন।

অবশেষে এই ভিসা পাওয়ার ফলে আমেরিকায় শাকিবের নতুন সিনেমায় পূজার অভিনয়ের সুযোগের বিষয়টি উকি দিচ্ছে। শাকিব-পূজা প্রথম ‘গলুই’ সিনেমায় জুটি বাঁধেন। ছবিটি মুক্তির সময় এই নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জন চাউর হয়। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউ-ই।

শোনা যাচ্ছে, চলতি মাসেই আমেরিকায় উড়াল দেবেন শাকিব খান। একই মাসে পূজাও দেশটিতে যেতে পারেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা