27 C
আবহাওয়া
১:০৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল

পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল

পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল

বিএনএ ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে পিছিয়ে পড়েও জয় পেয়েছে ব্রাজিল। শুক্রবার (৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে জয় পায় সেলেকাওরা। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারেন নি ব্রাজিলের পোস্টারবয় নেইমার।দলের হয়ে গোল করেছেন মারকুইনহোস, গ্যাব্রিয়েল বারবোসা ও অ্যান্থনি। আর ভেনেজুয়েলার হয়ে গোল করেন এরিক রামিরেজ।

ঘরের মাঠে ম্যাচের ১১ মিনিটেই লিড নিয়ে আশা জাগিয়েছিল তারা। এ সময় সোতেলদোর ক্রস থেকে ফাবিয়ান ও মারকুইনহোসের ব্যর্থতার সুযোগ নিয়ে গোল করেন ভেনেজুয়েলার এরিক রামিরিজ।

৭০ মিনিট পর্যন্ত এই লিড ধরে রাখে তারা। বাছাইপর্বে প্রথমবার ব্রাজিলকে হারানোর স্বপ্ন বড় হতে থাকে তাদের। কিন্তু শেষ ২০ মিনিটে খেই হারিয়ে ফেলে ভেনেজুয়েলা। ৭১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড নিয়ে জালে জড়ান মারকুইনহোস।

৮৫ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে গ্যাব্রিয়েল বারবোসা গোল করে দলকেএগিয়ে নেন। আর যোগ করা সময়ে অ্যান্থনির গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৯ ম্যাচ জিতলো তিতের শিষ্যরা।

এই জয়ে ৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এক ম্যাচ জিতলেই রেকর্ড সংখ্যকবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে ১৭ বার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-ভেনেজুয়েলা। কিন্তু সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের একবারও  হারাতে পারেনি তারা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ