20 C
আবহাওয়া
৩:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আর্জেন্টিনাকে রুখে দিল প্যারাগুয়ে

আর্জেন্টিনাকে রুখে দিল প্যারাগুয়ে

আর্জেন্টিনাকে রুখে দিল প্যারাগুয়ে

বিএনএ ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে চতুর্থবারের মতো পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার (৮ অক্টোবর) ভোরে প্যারাগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র করেছে স্ক্যালোনি বাহিনী। এ নিয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে পয়েন্ট হারাল আলবেসিলেস্তারা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আকাশী-নীল বাহিনী। মেসি-ডি মারিয়াদের থামাতে হিমশিম খায় প্যারাগুইয়ানরা। আর্জেন্টিনা সামনে তিন মিনিটের মধ্যেই দু’বার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিলো।কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি  তারা।

পালটা আক্রমণে আর্জেন্টাইন শিবিরকে পরীক্ষায় ফেলে প্যারাগুয়ে। কিন্তু এমি মার্টিনেজের বাঁধা টপকাতে পারেনি তারা। প্রথমার্ধের বাকি সময়টা আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। কিন্তু কিছুতেই গোলের দেখা পাওয়া যায়নি ।

বিরতি থেকে ফিরে এসে খেলার গতি বাড়ায় মেসি-পারেদেসরা। কিন্তু স্বাগতিকদের জমাট ডিফেন্স ভেদ করতে পারেন নি তারা। বল দখল এবং অন টার্গেট শটে এগিয়ে থাকলেও, জালের ঠিকানা খুঁজে পায়নি আর্জেন্টিনা।শেষ পর্যন্ত হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে  লিওনেল মেসিরা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা