31 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - অক্টোবর ৩, ২০২৬
Bnanews24.com
Home » বিমানবন্দরে পৌঁছার আগে লাশ হলেন চার প্রবাসী

বিমানবন্দরে পৌঁছার আগে লাশ হলেন চার প্রবাসী


বিএনএ, ডেস্ক : সৌদিতে থেকে দেশে ফেরার পথে তায়েফে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন  চার বাংলাদেশি। তাদের পকেটে ছিল বাড়ি ফেরার টিকিট।বিমানবন্ধরে পৌঁছানোর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামে। স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন তাদের পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত অপর দুজনের মধ্যে একজন মৌলভীবাজারের এবং অপরজন সুনামগঞ্জের বলে ধারণা করা হচ্ছে। কারণ সৌদিতে নিহতদের সঙ্গে এই দুই জেলার দুজন থাকতেন।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, জেদ্দা বিমানবন্দরে যাওয়ার জন্য তারা একটি গাড়িতে করে তায়েফ থেকে রওনা হয়েছিলেন। পথে আল-খুরমা এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ির চালকসহ চার বাংলাদেশি নিহত হন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ