18 C
আবহাওয়া
১০:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দেওয়ানহাটে ১২ দোকান উচ্ছেদ

দেওয়ানহাটে ১২ দোকান উচ্ছেদ


বিএনএ, চট্টগ্রাম : নগরীর দেওয়ানহাটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী জায়গা খালি করতে ১২টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এছাড়া নকশার অন্তর্ভুক্ত একটি ছয়তলা ভবনেও উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী।

উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএর পেশকার ফয়েজ আহমেদ। তিনি বলেন, দেওয়ানহাট এলাকায় প্রায় ১২টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী একটি ছয়তলা ভবনের জায়গা অধিগ্রহণ করা হয়েছে। দুই মাস আগে তাদের চিঠি দেওয়া হয়েছে। জায়গা খালি না হওয়ায় প্রকল্পের কাজ থমকে আছে। কিন্তু তারা সরে না যাওয়ার উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এ ভবনের মালিককে ক্ষতিপূরণের অর্ধেক টাকা দিয়ে দিয়েছে। যারা ক্ষতিগ্রস্ত তারা মালিক পক্ষ থেকে ক্ষতিপূরণ নিতে পারেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা