26 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পাহাড় কাটায় ৭ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটায় ৭ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটায় ৭ লক্ষ টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৭ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করছে পরিবেশ অধিদফতর।বুধবার (৮ সেপ্টেম্বর)পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী এ জরিমানা করেন ।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, পাহাড় কাটার অভিযোগ খুলশী থানার ভিআইপি হাউজিং এলাকার কুদরত-ই-খুদাকে ৪ লাখ ৪৪ হাজার টাকা, শাহজাহান হায়দার চৌধুরীকে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা এবং একে খান কোম্পানিকে ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণের অভিযোগে একই এলাকার মোহাম্মদ হোসেন হিরনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর চট্টগ্রামের পরিচালক নূরুল্লাহ নূরী গণমাধ্যমকে জানান, খুলশী থানার ভিআইপি হাউজিং এলাকার ৩ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের আগামী ৭ দিনের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানাকৃত অর্থ জমা দিতে বলা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের