23 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কিশোর গ্যাং পিচ্চি বাবু গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

কিশোর গ্যাং পিচ্চি বাবু গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

কিশোর গ্যাং পিচ্চি বাবু গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে কিশোর গ্যাং পিচ্চি বাবু গ্রুপের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।শনিবার ( ৭ আগস্ট) বায়েজিদ বোস্তামী থানাধীন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নকল পিস্তল ও দুইটি চায়নিজ ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল হালীম সুজন প্রকাশ বাবু (২৩), মো. গিয়াস উদ্দিন (২৪) ও মো. জুয়েল হোসেন (২০)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা পিচ্চি বাবু গ্রুপ’র  সদস্য এবং দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা