34 C
আবহাওয়া
৫:২৪ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু সংবিধানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন : শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধু সংবিধানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন : শিক্ষামন্ত্রী


বিএনএ, চাঁদপুর : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপু মনি আরো বলেন, নারীর অধিকার ও মানবাধিকারের উপর বিশ্বাস রেখে বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন। নারী পুরুষ যেন সকল ক্ষেত্রে সমানভাবে এগিয়ে যেতে পারে সেজন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যার ফলশ্রুতিতে আজ নারীর ক্ষমতায়নে আমাদের দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

মন্ত্রী যুবমহিলা লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, দলের ঐক্য বজায় রাখতে সকলকে কাজ করতে হবে, আগামী কয়েক মাস দলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরতে হবে।

জেলা যুব মহিলা লীগ সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানা জাফর রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোওয়ারী, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি প্রমুখ।

এর আগে চাঁদপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে সংগঠনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান শেষে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি