23 C
আবহাওয়া
৫:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » হজ যাত্রীদের সেবায় কুবির রোভার বিথী

হজ যাত্রীদের সেবায় কুবির রোভার বিথী


বিএনএ, কুবি: প্রতি বছরের ন্যায় এই বছরও বাংলাদেশ স্কাউটস পুরো দেশ থেকে নির্দিষ্ট সংখ্যক রোভার সদস্যকে পবিত্র হজ ক্যাম্পে দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে। যাদের কাজ হচ্ছে হজের উদ্দেশ্যে আগত হজ যাত্রীদের প্রয়োজনীয় সকল সেবা প্রদান করা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপ থেকে এবার এই সুযোগ পেয়েছেন গার্ল-ইন-সিনিয়র রোভারমেট ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ তম আবর্তনের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বিথী।

বৃহস্পতিবার (৮ জুন) থেকে আগামী ১৪ জুন পর্যন্ত ৭ দিন ঢাকার আশকোনার হজ ক্যাম্পে তিনি এই দায়িত্ব পালন করবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিট থেকে সুযোগ পাওয়া জাকিয়া সুলতানা বিথী বলেন, “রোভারের মূল মটো হচ্ছে সেবা। আর একজন মুসলিম হিসেবে হজ যাত্রীদের সেবা প্রদান করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এবং কুমিল্লা জেলা রোভার কে আমাকে এ সুযোগ করে দেওয়ার জন্য।

উল্লেখ্য, কুমিল্লা জেলা রোভারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবছর ৮ জন হজ ক্যাম্পে যাওয়ার সুযোগ পেয়েছে। রোভারদের মূলমন্ত্র হচ্ছে সেবা। রোভারের সেই মূলমন্ত্রের সাথে সামঞ্জস্যতা রেখেই কুবি রোভার প্রতিনিয়ত সেবা প্রদান করে যাচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে