25 C
আবহাওয়া
৯:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএফইউজের ৫০ বছর পূর্তি শুক্রবার

বিএফইউজের ৫০ বছর পূর্তি শুক্রবার

বিএফইউজের ৫০ বছর পূর্তি শুক্রবার

বিএনএ, ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করছে শুক্রবার (৯ জুন)। ১৯৫৪ সালে পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (পিএফইউজে) প্রতিষ্ঠার ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৯ জুন বিএফইউজে গঠিত হয়।

সংবাদমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে নিরন্তর সংগ্রাম ও লড়াই করে চলেছে বিএফইউজে। অর্ধশতাব্দির পথচলায় সংগঠনের সফলতা ও ঐহিত্য তুলে ধরতে সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বিএফইউজে।

এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, ফল উৎসব, নিহত ও নির্যাতিত সাংবাদিকদের আলোকচিত্র প্রদর্শন, গণমাধ্যম দলন ও সাংবাদিক নিপীড়নের ওপর তথ্যচিত্র প্রদর্শন, সাহসী সম্পাদক ও সাংবাদিক সম্মাননা প্রদান, নির্যাতিত সাংবাদিক সম্মাননা ও বিএফইউজের সফল নেতৃত্ব সম্মাননা প্রদান এবং সবশেষে সাংস্কৃতিক সন্ধ্যা।

সকাল ১০টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। বিভিন্ন পর্যায়ে জাতীয় রাজনৈতিক, পেশাজীবী, বুদ্ধিজীবী ও সাংবাদিক সমাজের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন