24 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ

বিএনএ, যশোর: যশোরের বেনাপোল বন্দরের ছোঁটআচড়া মোড়ে একটি ট্রান্সপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোর সাড়ে চারটার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে অফিসে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অফিসটি আলিফ ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ট্রান্সপোর্ট অফিসের মালিক লিটন হোসেন ওরফে শোলা লিটন। ঘটনার পর তিনি গা-ঢাকা দিয়েছেন। লিটনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণে অফিসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া অফিসের শার্টার ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

দোকানটির মালিক হাবিবুর রহমান হবি সরদার জানান, লিটন নামের এক ব্যক্তি দোকান ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসার পাশাপাশি কর্কশিট বেচাকেনা করতেন।

স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি, আলিফ ট্রান্সপোর্টের অফিসে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে