28.4 C
আবহাওয়া
১:১৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধুর ৬ দফার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের নাম : চসিক মেয়র

বঙ্গবন্ধুর ৬ দফার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রামের নাম : চসিক মেয়র


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত ছয় দফা দাবির সঙ্গে চট্টগ্রামের নাম জড়িয়ে আছে।

বুধবার (৭ জুন) নগরীর লালদীঘির মাঠে ছয় দফা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চসিক মেয়র ও কাউন্সিলরা।

এসময় মেয়র বলেন, বঙ্গবন্ধু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও চট্টগ্রামের জনগণের বীরত্বের ইতিহাসকে মাথায় রেখে চট্টগ্রামেই প্রথম প্রকাশ্য জনসভার মাধ্যমে ছয় দফা তুলে ধরেন। স্কুলছাত্র থাকা অবস্থায় আমার সরাসরি বঙ্গবন্ধুর সে ঘোষণা শোনার সুযোগ হয়েছিল।

তিনি বলেন, এই ছয় দফা ঘোষণার পর চট্টগ্রামসহ সারা দেশের সচেতন মানুষ বুঝতে পারে, আমাদের স্বাধীনতার লড়াই সন্নিকটে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি আজকে ছয় দফাসহ মুক্তিযুদ্ধে চট্টগ্রামের ব্যাপক অবদানের ইতিহাস অনেকটাই আড়ালে চলে গেছে। তবে বাংলাদেশের স্বাধীনতা এবং ছয় দফার সঙ্গে চট্টগ্রামের নাম সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, গোলাম মো. জোবায়ের, মো. আবদুস সালাম, এম আশরাফুল আলম ও নূর মোস্তফা টিনু।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু