30 C
আবহাওয়া
৮:০৬ অপরাহ্ণ - মে ৮, ২০২৬
Bnanews24.com
Home » হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৯৪ শিশু।

শুক্রবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৮২ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২১২ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৫৮ শিশু। আর সন্দেহজনক হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ২৮৫ শিশুর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ