বিএনএ, ডেস্ক: মৌলভীবাজারে পাহাড় থেকে হাতি আনতে গিয়ে আক্রমণে রাসেল মিয়া (৪০) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে। রোববার (৭ মে) বিকেলে জুড়ী ফুলতলা ইউনিয়নের চুঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রাসেল কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
রাসেলের সাথে থাকা চিনু মিয়া নামে হাতির আরেক মাহুত জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রোববার বিকেল ৪টার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এ সময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে আক্রমণ করে।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ/বিএম
![]()

