23 C
আবহাওয়া
৯:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে গাড়ি চাপায় ৭ জন নিহত

যুক্তরাষ্ট্রে গাড়ি চাপায় ৭ জন নিহত


বিএনএ, ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ি চাপায় ৭ পথচারী নিহত হয়েছে।  আহত হয়েছে আরও বেশ কয়েকজন। রোববার(৭ মে) ব্রাউনসভিল শহরে এ ঘটনা ঘটে।

ব্রাউনসভিল পুলিশ বিভাগের লেফটেন্যান্ট মার্টিন স্যান্ডোভাল বলেছেন, এরই মধ্যে ঘাতক গাড়িচালককে হেফাজতে নেওয়া হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।

স্যান্ডোভাল বলেন, রোববার সকালের দুর্ঘটনায় নিহতরা ওজানাম সেন্টারের কাছে একটি বাস স্টপে অপেক্ষা করছিলেন। নিহতদের মধ্যে কয়েকজন অভিবাসী রয়েছে বলেও জানান তিনি।

এর আগে টেক্সাসের ডালাসের উত্তরাঞ্চলের একটি শপিংমলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়।

অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিংমল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, এক বন্দুকধারী শপিংমলের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী