29 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ফেরিঘাটে বিজিবি মোতায়েন

ফেরিঘাটে বিজিবি মোতায়েন

চট্টগ্রামে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনএ, ঢাকা : গণপরিবহন সরকারি সিদ্ধান্তে বন্ধ রয়েছে। এরপরও ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ। সে চাপ ঠেকাতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে পাটুরিয়া- দৌলতদিয়া ফেরিঘাটে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। শনিবার (০৮ মে) রাত থেকেই বিজিবি সদস্যরা ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জানান, মূলত জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য দুটি ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. ক. মহিউদ্দিন আহমেদ বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের অনুরোধে আজ শনিবার (৮ মে) থেকে এই দুই জেলায় বিজিবি সদস্যরা থাকবেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে তারা সহযোগিতা করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

শনিবার (০৮ মে) সকাল থেকে ফেরিঘাটে লাখো মানুষকে নদী পার হওয়ার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এর মধ্যে মানবিক দিক বিবেচনায় ফেরি চললেও ব্যাপক ভিড় ঠেলে একরকম যুদ্ধ করেই ফেরিতে উঠতে দেখা গেছে ঘরমুখো মানুষকে। এ অবস্থায় মানুষের ও যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল রোধে ফেরিঘাট এলাকায় বিজিবি মোতায়েন করা হলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট