23 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আজ আট বিভাগেই ঝড়বৃষ্টির সম্ভাবনা

আজ আট বিভাগেই ঝড়বৃষ্টির সম্ভাবনা

কয়েক বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস

বিএনএ, ঢাকা : সপ্তাহের শুরুতে আজ দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সপ্তাহের মাঝামাঝি সময়ে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার (৮ মে) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।

জানা গেছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি অবস্থান করছে।

শুক্রবার (৭ মে) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সৈয়দপুরে ২০ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টায় এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩১ মিনিটে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা