20 C
আবহাওয়া
২:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ৭ মে) রাতে নগরের কোতোলায়ী থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশি এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ৯টি স্টিলের তৈরি টিপ ছোরা, ছিনতাই করা মোবাইল ও নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. বেলাল হোসেন প্রকাশ রুবেল (৩০), মেহরাজ হোসেন রাকিব (২৫), হাবিবুর রহমান কায়সার প্রকাশ রানা প্রকাশ মো. রানা (২২), শরীফ হোসেন (২০), মো. জয় (২১), রুবেল (২০), মো. সাইফুল ইসলাম (২১), মো. সাদ্দাম হোসেন (২৯), মো. রাসেল প্রকাশ রাকিব (১৯) ও মো. ইয়াকুব (১৯)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, নগরে ছিনতাই চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশি অস্ত্র-গুলি ও ছোরা। তাদের প্রতিজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ছিনতাই, অস্ত্রসহ বিভিন্ন আইনে একাধিক মামলা আছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা