33 C
আবহাওয়া
৬:৩৭ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম


বিএনএ, বিশ্বডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ বহাল থাকছে আওয়ামী লীগের ।  বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) ২০২৬ বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর মধ্য দিয়ে পূর্বে জারি করা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তি পেল।

এর ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার।

এ ছাড়াও অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। কোনো নিষিদ্ধ সংগঠন বা দলকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ