30 C
আবহাওয়া
৬:৪৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

বিএনএ, ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির বলেন, বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চলছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তবে এবার পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

এদিকে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই নানা বিষয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি চক্র। ১০ এপ্রিল শুরু থেকে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়েও প্রশ্নফাঁসের গুজব ছাড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সে জন্য সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা