33 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম

ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ ৪৭তম


বিএনএ, ডেস্ক : বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় ৪৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ এ তালিকা করেছে। এতে শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি।১২তম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত।

বিশ্বজুড়ে নেতৃত্ব, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব, শক্তিশালী রফতানি, আন্তর্জাতিক জোট এবং সামরিক শক্তির উপর ভিত্তি করে এই তালিকা করা হয়েছে। এ ছাড়া গুরুত্ব পেয়েছে দেশগুলোর পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা।

তবে মোট ৮৯টি দেশ নিয়ে করা এ তালিকায় পাকিস্তান, উত্তর কোরিয়া, ভুটান ও মালদ্বীপের নাম পাওয়া যায়নি। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন রয়েছে তালিকার ১৪তম স্থানে। আর ইসরাইলের নাম রয়েছে ১০ম স্থানে।

এ ছাড়াও শীর্ষ ৫০টি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ৯ম, ইরান ১৬তম, সংযুক্ত আরব আমিরাত ১১তম, তুরস্ক ১৭তম, কাতার ১৯তম, কুয়েত ২৫তম, মিশর ৩২তম এবং জর্ডান ৫০তম অবস্থানে রয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট