28 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » থাইল্যান্ড থেকে আসবে এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল

থাইল্যান্ড থেকে আসবে এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল

সয়াবিন

বিএনএ, ঢাকা : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮৭ কোটি ৩৯ লাখ টাকা। মঙ্গলবার (৮ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে থাইল্যান্ডের লাইফ অ্যান্ড হেলথ করপোরেশন লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।

এতে ব্যয় হবে ১৮৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১.২৮ মার্কিন ডলার। ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এ সয়াবিন তেল বিক্রি করা হবে। এছাড়া বৈঠকে সয়াবিন তেল ছাড়াও চাল, এলএনজি ও মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন