29 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ৬ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

বোয়ালখালীতে ৬ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

বোয়ালখালীতে ৬ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরে গিয়ে মো. আহসান হাবিব সাগর (৩১) নামে এক ব্যবসায়ী ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যবসায়ী সাগর বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ার মৃত ডা. হাবিবুর রহমানের ছেলে। শাকপুরা চৌমুহনী বাজারে থাই এ্যালুমিনিয়ামের দোকান রয়েছে তাঁর।

তিনি গত ৩ এপ্রিল সকাল ১১ টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় যাওয়ার উদ্দেশ্য বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তার মোবাইল ফোনের সংযোগও বন্ধ রয়েছেন।

এ ব্যাপারে তাঁর স্ত্রী রুমি আকতার ৪ এপ্রিল নগরীর চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরী করেছেন এবং ৫ এপ্রিল চট্টগ্রাম র‌্যাব-৭ কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) সকাল ১১টা অবধি সাগরের কোনো খোঁজ পাওয়া যায়নি জানিয়ে বলেন, আমার স্বামীর খোঁজ এখনও মেলেনি। এ নিয়ে পরিবারের সবাই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। তিনি ৩ এপ্রিল সকাল ১১টার সময় ঘর থেকে বের হয়েছিলেন কাপ্তাই রাস্তার মাথা এলাকার একটি দোকান থেকে মালামাল আনার জন্য। তিনি ওই দোকানে গিয়েছিলেন। তবে মালামাল কিনেননি।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট