23 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজনীতিবিদরা ব্যবহার করায় কিশোর গ্যাং বাড়ছে: ডিএমপি কমিশনার

রাজনীতিবিদরা ব্যবহার করায় কিশোর গ্যাং বাড়ছে: ডিএমপি কমিশনার

গোলাম ফারুক ডিএমপি কমিশনার

বিএনএ: রাজনীতিবিদরা ব্যবহার করায় কিশোর গ্যাং কালচার বাড়ছে। এমন কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার একথা বলেন। তিনি বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য, শিশু আইনের সংশোধনীর প্রয়োজন।

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে ব্যবসায়ীদের দ্বন্দ্ব-বিরোধের কারণ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল। এই কারণে আগুন লেগেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বঙ্গবাজারে আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস তদন্ত করছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ফায়ার সার্ভিসের অফিসে হামলা পূর্ব পরিকল্পিত। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের উদ্দেশ্য কি ছিল খতিয়ে দেখা হচ্ছে।’

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নেয়া জঙ্গিদের ধরতে দেরির বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আদালত থেকে জঙ্গি ছিনতাই নিয়ে তদন্ত চলমান। তাদের (জঙ্গি) আইনের আওতায় আনতে সময় লাগছে। কারণ, তারা স্বাভাবিক মোবাইল ফোন বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে না।’

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার