27 C
আবহাওয়া
১:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গ্রেপ্তার ৮ জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

রাজধানীতে গ্রেপ্তার ৮ জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা


বিএনএ, ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) সকালে ভাটারা থানায় নাশকতার মামলা দিযে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তর মহানগরী মজলিসের শুরার সদস্য ও বসুন্ধরা আবাসিক এলাকার আমীর আবুল বাশার (৪০), বসুন্ধরা আবাসিক এলাকা জামায়াতের সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ ইউসুফ (88), মজলিশে শূরা ও কর্ম পরিষদ সদস্য আনোয়ারুল হক ওরফে আনোয়ার হোসেন মোল্লা (৬৩), সমর্থক শিব্বির আহম্মদ (৬০), ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৯), ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলী (৫৫) ও আব্দুল হাকিম সরকার (৬৩)।

বিষয়টি নিশ্চিত করেন গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহবুবুল হক সজিব। তিনি জানান, সেলিম উদ্দিনসহ জামায়াতের আট নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/হাফিজ, হাসনা, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!