26 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫

গ্রেপ্তার-১

বিএনএ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়,  শুক্রবার (৯ এপ্রিল) সকাল থেকে আজ সকাল পর্যন্ত মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ৩৯৩ পিস ইয়াবা, ৯ কেজি ৯১৫ গ্রাম গাঁজা, ১৬ পুরিয়া ৫৮ গ্রাম হেরোইন ও ৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা রুজু হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!