26 C
আবহাওয়া
৪:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভালুকায় ভুয়া পুলিশ গ্রেপ্তার

ভালুকায় ভুয়া পুলিশ গ্রেপ্তার


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে ভালুকায় পুলিশ পরিচয়ে প্রতারণার সময় নজরুল ইসলাম (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) উপজেলার বিকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের শান্তিরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চুনকাই গ্রামের মৃত রহমান আলীর ছেলে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকালের দিকে প্রতারক নজরুল ইসলাম মোটরসাইকেল যোগে ধীতপুর ইউনিয়নের শান্তিগঞ্জ বাজারে যায়। সেখানে গিয়ে ওয়াকি-টকি হাতে নিয়ে বাজারের ব্যবসায়ী আজিজুল হকের কাছে নিজেকে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক পরিচয় দেয় নজরুল ইসলাম। পরিচয় দিয়ে বলেন, আমার কাছে অটোরিকশা ৪০০ পুরাতন ব্যাটারী আছে, এগুলো কিনতে হবে। তখন আজিজুল হক ব্যাটারী কিনতে অস্বীকৃতি জানায়। পরে প্রতারক নজরুল ইসলাম জোরপুর্বক ১৫ পিস পুরাতন ব্যাটারী কিনতে হবে বলে ১ লাখ ৫ হাজার টাকা দাম নির্ধারণ করেন। পরে বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নজরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি কামাল হোসেন বলেন, এই ঘটনায় ব্যবসায়ী আজিজুল ইসলাম বাদী হয়ে নজরুল ইসলামকে আসামি করে থানায় প্রতারণা মামলা দায়ের করেছেন। তাকে শনিবার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বিএনএ/হামিমুর রহমান/এইচ.এম

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের