34 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় বিশ্বে আরও ৩ হাজার ৪৮৬ মৃত্যু

করোনায় বিশ্বে আরও ৩ হাজার ৪৮৬ মৃত্যু

করোনায় আক্রান্ত আরও ১৫৩

বিএনএ ডেস্ক : করোনায় আক্রান্ত গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে আরও ৩ হাজার ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এ ভাইরাসে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৪০ হাজার ৫৫২ জন।

শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৯৪ হাজার ৮৫৯ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ কোটি ৬২ লাখ ৫১ হাজার ১৮১ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪০৯ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ২৭৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১১ হাজার ৯৬ জন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৪ জনের এবং মারা গেছেন ৪৪ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ৩২ হাজার ৭৫২ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৬০৪ জন। করোনা থেকে সেরে উঠেছেন মোট চার কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৭৮৯ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২৫৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৩৪৮ জন, যুক্তরাজ্যে ৩১৭ জন, জার্মানিতে ২৮৯ জন, রাশিয়াতে ২৮৭ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর