34 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মাঠকে দুষলেন বার্সেলোনা কোচ

মাঠকে দুষলেন বার্সেলোনা কোচ

কোচ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: জার্মানিতে এইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্টের সঙ্গে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-১ গোলের ড্রয়ের পর দলের বাজে পারফরম্যান্সের জন্য বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ দায়ী করলেন মাঠকে।

বার্সেলোনার আইকনিক মিডফিল্ডার কোচিংয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে মাঝেমধ্যে প্রতিপক্ষের মাঠের সমালোচনা করে আসছেন। মাঠের অবস্থা একটু কম মসৃণ হলেই দুষছেন তিনি, এবারো তার ব্যতিক্রম হয়নি।

বাজে টার্ফের কারণে বলে বাড়তি স্পর্শ করতে হয়েছে খেলোয়াড়দের, তাই ধীর হয়ে গিয়েছিল তাদের খেলা। জাভির মত এমনটা, ‘তারা শারীরিকভাবে খুব শক্তিশালী। কাউন্টার অ্যাটাকে তারা দৈত্যের মতো হাজির হয়েছিল। সেটা আমাদের জীবন কঠিন করে তুলেছিল। আরেকটি ব্যাপার হলো, মাঠের অবস্থা খুব একটা ভালো ছিল না এবং এটা আমাদের খেলতে সহায়তা করেনি।’

আগামী ১৪ এপ্রিল ন্যু ক্যাম্পে জার্মানদের মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচও কঠিন হবে মনে করছেন জাভি, ‘আমরা স্বাভাবিকের চেয়ে কম সুযোগ তৈরি করেছি। কিন্তু ফল নিয়ে আমরা সন্তুষ্ট এবং পরের লিগ আমাদের ঘরে। ন্যু ক্যাম্প হবে আমাদের জন্য প্রেসার কুকারের মতো, ঠিক যেভাবে তাদের ভক্তরা আজ ছিল।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর