23 C
আবহাওয়া
১২:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা প্রত্যাবাসনে ডি-৮ দেশের সহায়তা চান প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে ডি-৮ দেশের সহায়তা চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

বিএনএ, ঢাকা : রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ সৃষ্টি করতে ডি-৮ দেশগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার(৮ এপ্রিল) উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর চার দিনব্যাপী দশম শীর্ষ সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলন আয়োজক বাংলাদেশ।এবারের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করার পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে ডি-৮ এর দেশগুলোকে বিভিন্ন খাতে আরও গভীর পারস্পারিক সম্পর্ক, যোগাযোগ বাড়াতে হবে।
করোনার আগে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৮ শতাংশ ছিল। তবে করোনার কারণে বর্তমানে দেশের প্রবৃদ্ধি ৫.৪ শতাংশ, যা অন্য যেকোন দেশের তুলনায় বেশি।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি, নারী শিক্ষা এবং তরুণ শক্তিকে কাজে লাগানোর জন্য সরকার তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন দিকে সফলতার সঙ্গে কাজ করছে। বাংলাদেশের নারীরা রাজনীতি থেকে শুরু করে সব পেশায় সমান দক্ষতার সঙ্গে কাজ করছে।

বাংলাদেশ ছাড়া জোটের অন্য দেশগুলো হলো: মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

বিএনএ/ওজি, হাসনা, বি রহমান

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা