25 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » লকডাউন দেবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

লকডাউন দেবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

লকডাউন দেবেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

বিএনএ, বিশ্বডেস্ক :দেশে লকডাউন ঘোষণার কোনো ইচ্ছা নেই বলে ফের জানিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।এমন এক সময় তিনি এই মন্তব্য করলেন, যার একদিন আগে ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (০৭ এপ্রিল) দক্ষিণ আমেরিকার দেশটিতে তিন হাজার ৮২৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগের দিন এই সংখ্যাটি ছিল চার হাজার ১৯৫ জন।চাপেকো শহরে এক ভাষণে বলসোনারো বলেন, ‘ঘরে থাকা’ ও ‘সবকিছু বন্ধ রাখার’ নীতির রাজনীতি আমরা মেনে নিতে পারি না।

মহামারির শুরু থেকেই  ভাইরাসটির হুমকি নিয়েও নিয়মিত তাচ্ছিল্য করে এসেছেন।সংকট মোকাবিলায় কঠোর বিধিনিষেধ আরোপে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দিলেও সবকিছু অবজ্ঞা করছেন ব্রাজিল প্রেসিডেন্ট।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয় জানিয়েছে, করোনায় দক্ষিণ আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত তিন লাখ ৩৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাস নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া না হলে প্রাণহানি আরও বাড়বে বলে আভাস দেওয়া হয়েছে।

প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার (পিএএইচও) পরিচালক কারিসা ইতেন্নি বলেছেন, যেসব দেশ দৈনিক সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড করছে, ব্রাজিল তাদের অন্যতম।বুধবার ব্রাজিলে ৯২ হাজার ৬২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!