28 C
আবহাওয়া
৪:২৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » জমি নিয়ে সংঘর্ষ, চাচা-ভাতিজা নিহত

জমি নিয়ে সংঘর্ষ, চাচা-ভাতিজা নিহত

জমি নিয়ে সংঘর্ষ, চাচা-ভাতিজা নিহত

বিএনএ সুনামগঞ্জ: সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে  ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। নিহতরা  সম্পর্কে চাচা-ভাতিজা। বৃস্পতিবার(৮ এপ্রিল) সকালে দক্ষিণ সুনামগঞ্জ থানার ডুংরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামে উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ জানান,জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে চাচা-ভাতিজার পরিবারের সদস্যরা। সে সময় আব্দুল তাহিদ ও রিপন মিয়া গুরুতর আহত হন। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে  দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি বলেন, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান ওসি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত