31 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আগুনে পুড়ল ফেরিতে থাকা ৬ ট্রাক

আগুনে পুড়ল ফেরিতে থাকা ৬ ট্রাক

আগুন

ভোলা প্রতিনিধি: ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে মাঝমেঘনায় ‘কলমীলতা’ নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে গেছে ছয়টি পণ্যবাহী ট্রাক। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা।

খবর পেয়ে ভোলা থেকে ফেরি ‘কিষাণিতে’ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টায় লক্ষ্মীপুর থেকে ভোলাগামী ফেরি ‘কলমিলতা’ ছেড়ে আসে। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ওই ফেরিতে আগুন লাগে। এতে ছয়টি ট্রাক পুড়ে যায়। এসময় ওই ফেরিতে ১১টি ট্রাক ছিল।

ফেরির স্টাফ আলম সিকদার জানান, ফেরিটি লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টায় ছাড়ে। এটি মতিরহাট এলাকা পৌঁছার কিছুক্ষণ পড়ই আগুন লাগে। ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮